1. smmarufbillah@yahoo.com : admin : Maruf Billah
  2. aksalman@gmail.com : AK Salman : AK Salman
  3. p1huz1gqpw@yahoo.com : wpu76dks :

চলন্ত ট্রেনের ধাক্কায় পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

  • পোস্টিং সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০৪ Time View
খুলনা জংশন রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় শাকিল (২২) নামে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাকিল দিনাজপুরের রফিকুল ইসলামের ছেলে। তিনি খুলনার বৈকালী এলাকার একটি মেসে থাকতেন।

 

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা কমিউটার ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। দ্রুতগামী ট্রেনটি আসলেও তিনি খেয়াল করেননি।

এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে জংশন স্টেশন মাস্টারের মাধ্যমে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Copyrights © 2025 Admin News BD. All rights reserved. Developed by- OxyTechnoLab.
Site Customized By NewsTech.Com